পরিচয়পত্র স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কর্তৃপক্ষ বেলুচিস্তানের কোয়েটায় সন্দেহভাজন বিদেশিদের দেওয়া ৪০ হাজারের বেশি কম্পিউটারভিত্তিক জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) আটকে দিয়েছে। গতকাল বুধবার দেশটির জাতীয় তথ্যভান্ডার এবং নিবন্ধন কর্তৃপক্ষ (নারডা) এসব পরিচয়পত্র স্থগিত করে। নারডা সূত্র জানায়, বেলুচিস্তান প্রদেশে বাস করা হাজার হাজার আফগান শরণার্থীসহ বিভিন্ন দেশের নাগরিকদের এসব পরিচয়পত্র দেওয়া হয়েছে। স্থগিত করা পরিচয়পত্রগুলো যাচাই করতে একটি কমিটি গঠন করেছে প্রাদেশিক সরকার। পরিচয়পত্র যাচাইয়ের জন্য মোটা অঙ্কের ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। দ্য ডন