পরিবর্তনের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লাসফেমি আইনের অপব্যবহারের ফলে গণপিটুনির শিকার হয়ে ক্রমবর্ধমান মৃত্যুর ঘটনা কমে আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর। আইনটির অপব্যবহারের বিরুদ্ধে দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা ও ইসলামপন্থী দলগুলো নিন্দা জানানোয় এই পরিবর্তনের আশা করছেন তিনি। আইনটির অপব্যবহারের সর্বশেষ ঘটনার শিকার হন এক খ্রিষ্টান দম্পতি। চলতি মাসে শত শত লোকের একটি দল তাঁদের পিটিয়ে মেরে লাশ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। এএফপি