পর্যালোচনায় রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় কর্তৃপক্ষ কাউন্সিল অব ইসলামিক আইডিওলজির চেয়ারম্যান মুহাম্মদ খান শেরানি বলেছেন, তিনি সে দেশের কঠোর ধর্ম অবমাননা আইন পর্যালোচনা করতে প্রস্তুত আছেন। সমালোচকেরা বলেন, পাকিস্তানে প্রায়শই এ আইনটির অপব্যবহার হয়, যার জেরে শত শত লোককে প্রাণ হারাতে হয়েছে। দেশের কোনো আইন ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ কি না, সে বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া সংস্থাটির প্রধান মুহাম্মদ খান শেরানি গতকাল রয়টার্সকে বলেন, ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি ন্যায্য সাজা কি না, তা খতিয়ে দেখতে এ বিষয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করতে চান তিনি। শেরানি বলেন, বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে।
রয়টার্স