পাকিস্তান সরকার অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কোয়েটার হাসপাতালে সন্ত্রাসী হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট গঠিত কমিশন সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে ‘খাতির’ রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছে। গত আগস্টের ওই হামলায় ৭৪ জন নিহত ও ১৩০ জনের বেশি আহত হয়। হতাহত লোকজনের অধিকাংশ আইনজীবী। এ ঘটনায় একজন বিচারককে প্রধান করে তদন্ত কমিশন গঠন করেছিলেন সুপ্রিম কোর্ট। ওই কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল কাগজে-কলমে না করে বাস্তবিক অর্থেই সন্ত্রাসবিরোধী আইন কার্যকর করতে হবে। কোয়েটা হামলার কিছুদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান তিনটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা মোহাম্মদ আহমদ লুধিয়ানভির সঙ্গে বৈঠক করে তাঁর দাবি মেনে নেন উল্লেখ করে এর নিন্দা করে কমিশন।