পাকিস্তান সেভ দ্য চিলড্রেনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সরকার সে দেশে আন্তর্জাতিক দাতব্য সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘পাকিস্তানবিরোধী তৎপরতার’ অভিযোগ আনা হয়েছে। খবর এএফপির।
পুলিশ গত বৃহস্পতিবার ইসলামাবাদে সেভ দ্য চিলড্রেনের কার্যালয় বন্ধ করে দিয়েছে। এনজিওটির সব বিদেশি কর্মীকে ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১১ সালে আলোচিত চিকিৎসক শাকিল আফ্রিদির সঙ্গে সেভ দ্য চিলড্রেনের কথিত যোগসূত্রের খবর প্রকাশ হয়। শাকিল আফ্রিদির দেওয়া তথ্যের সূত্র ধরেই মার্কিন কমান্ডোরা পাকিস্তানে হামলা চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে বলে ধারণা করা হয়।