পাকিস্তানকে ছাড়া আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সিনেটর ম্যাককেইন বলেছেন, পাকিস্তানের সহযোগিতা ছাড়া আফগানিস্তান অথবা এ অঞ্চলে শান্তি আসবে না। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গিয়ে এক বৈঠকে গত রোববার তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের সিনেটের আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান ম্যাককেইন পাকিস্তানের পররাষ্ট্র নীতিবিষয়ক শীর্ষ কর্মকর্তা সারতাজ আজিজ ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধকৌশল সম্পর্কে পর্যালোচনার লক্ষ্যে তাঁর এই সফর। তাঁর সঙ্গে পাকিস্তান সফরে এসেছেন আরও চারজন সিনেটর।

পাকিস্তান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাককেইন বলেন, ‘আমাদের মধ্যকার সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। পাকিস্তান ছাড়া এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।’ যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা গত মাসে বলেছিলেন, পাকিস্তান-ভিত্তিক অনেক জঙ্গি আফগানিস্তানে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এসব জঙ্গির ব্যাপারে ইসলামাবাদের প্রতি কঠোরতর নীতি অবলম্বন করছে।