প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে একটি স্কুলভ্যানে হামলায় চালক নিহত ও অন্তত আট শিশু আহত হয়েছে। এ ঘটনার জন্য পাকিস্তান কর্তৃপক্ষ ভারতীয় সেনাদের দায়ী করেছে। নিয়ন্ত্রণরেখার (এলওসি) নাকিয়াল সেক্টরের মোহরা গ্রামে গতকাল শুক্রবার এ হামলা হয়। ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করে পাকিস্তান তীব্র নিন্দা জানিয়েছে।
ইসলামাবাদের জ্যেষ্ঠ কর্মকর্তা জিশান হায়দার অভিযোগ করেন, ভারতীয় সেনারা অস্ত্রবিরতি লঙ্ঘন করে বিনা উসকানিতে হামলা চালায়, যা ভ্যানটিতে আঘাত হানে।
স্কুলভ্যানটিতে একটি বেসরকারি বিদ্যালয়ের প্রায় ২০টি শিশু শিক্ষার্থী ছিল। তাদের নিয়ে স্কুল থেকে ফিরছিলেন এর চালক। হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।