পাকিস্তানি দুই কূটনীতিক নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে পাকিস্তান কনস্যুলেটের দুজন কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। ইসলামাবাদ গতকাল রোববার এ কথা জানিয়েছে। ইসলামাবাদ এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তা বিধানে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতারেস যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পরিদর্শনের পরের দিন এ ঘটনা ঘটল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জালালাবাদ কনস্যুলেট জেনারেলের ওই দুই কর্মকর্তা ১৬ জুন থেকে নিখোঁজ। কর্মকর্তাদের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তে সব ব্যবস্থা গ্রহণের কথা আফগান কর্তৃপক্ষকে জানানো হয়েছে।