পাকিস্তানে আবার সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় আজ সোমবার সকাল থেকে সরকারবিরোধী বিক্ষোভকারীরা নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ছবি: এএফপি
পাকিস্তানের ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় আজ সোমবার সকাল থেকে সরকারবিরোধী বিক্ষোভকারীরা নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ছবি: এএফপি

সরকারবিরোধী বিক্ষোভকারীরা আজ সোমবার সকাল থেকে পাকিস্তানের ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
ইট-পাটকেল আর লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালাচ্ছে। পুলিশও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
পাকিস্তানের সেনাবাহিনী মধ্যস্থতাকারী হিসেবে গতকাল সরকার ও বিক্ষোভকারীদের প্রতি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানোর পর আজ এ সংঘর্ষের শুরু।
ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, বর্তমানে তিন হাজারেরও বেশি বিক্ষোভকারী সেখানে অবস্থান করছে।

পাকিস্তানের ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় আজ সোমবার সকাল থেকে ইট-পাটকেল আর লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালাচ্ছে। পুলিশও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ছবি: এএফপি

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও তাহির উল কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা-কর্মীরা গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন। গত শনিবার রাতে রেড জোন এলাকায় সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক আহত হন।

আজ ইসলামাবাদে আজাদি মার্চের অংশগ্রহণকারীদের উদ্দেশে পিটিআইয়ের প্রধান ইমরান খান বলেন, ওই রাতের সংঘর্ষে পিটিআইয়ের নেতা-কর্মীরা জড়িত ছিলেন না। সে সময় পুলিশের সঙ্গে পিএটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।