পাকিস্তানে আবার স্কুলে হামলা, রক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ডেরা গাজী খানে একটি স্কুলে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় একদল বন্দুকধারী হামলা চালিয়েছে। তাদের গুলিতে শিক্ষক-শিক্ষার্থীদের কিছু না হলেও একজন নিরাপত্তারক্ষী নিহত হন। খবর রয়টার্সের।
মধ্য পাকিস্তানের ডেরা গাজী খান শহরের অবস্থান দেশটির চারটি প্রদেশের সংযোগস্থলে। পুলিশ জানিয়েছে, হামলার শিকার উচ্চবিদ্যালয়টিতে শুধু ছেলেরা পড়াশোনা করে। সেখানে কারা ও কেন এই হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তানে সাধারণত তালেবান জঙ্গিরা এ ধরনের হামলা চালিয়ে থাকে।
এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ে তেহরিক-ই-তালেবান জঙ্গিদের হামলায় শতাধিক শিশু এর পরিপ্রেক্ষিতে জঙ্গিদের বিরুদ্ধে একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন শুরু হয়।