পাকিস্তানে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়াল। সরকারি পরিসংখ্যান বলছে, দেশটিতে বর্তমানে করোনায় মৃত্যুর হার ২ দশমিক ২ শতাংশ।
করোনায় পাঞ্জাবে মৃতের সংখ্যা ৪ হাজার ৯০০, সিন্ধুতে ৪ হাজার ১১৯, খাইবার পাখতুনখাওয়ায় ১ হাজার ৯৫৭, ইসলামাবাদে ৪৮০ ও বেলুচিস্তানে ১৯৬ জন।
পাকিস্তানের সরকারি তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১ হাজার ২৬০ জন সুস্থ হয়েছেন। মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১১ হাজার ৫০২ জন এবং সুস্থতার হার ৯২ দশমিক ১ শতাংশ।