পাকিস্তানে খ্রিষ্টান দম্পতিকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পাঞ্জাবে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে এক খ্রিষ্টান দম্পতিকে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ জনতা। পরে এই দম্পতির লাশ ইটভাটায় পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার ৫৩ জনকে আটক করে পুলিশ। খবর বিবিসি ও জিনিউজ।
পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার কোট রাধা কিষাণ শহরে গত মঙ্গলবার ওই নৃশংস ঘটনা ঘটে। ওই দম্পতির নাম শামা মসিহ (৩১) ও শেহজাদ মসিহ (৩৫)।
ছাইয়ের গাদায় কোরআনের পৃষ্ঠা পাওয়ায় ওই দম্পতির বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ তোলা হয়।
নিহত দম্পতির আত্মীয় ইমানুয়েল সরফরাজ বলেন, বেতন না দেওয়ায় ওই দম্পতি ইটভাটা ছাড়তে চেয়েছিলেন। ভাটার মালিক মোহম্মদ ইউসুফ গুজ্জর তাদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। গত মঙ্গলবার তাঁদের পিটিয়ে হত্যা করা হয়।