পাকিস্তানে ঝড়ে নিহত ৪৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে এক ‘খুদে ঘূর্ণিঝড়ে’ অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। রোববার খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ারসহ প্রদেশের কয়েকটি স্থানে ওই ঝড় আঘাত হানে। খবর ডনের।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলেছেন, ওই ঝড়টি পাকিস্তানের ইতিহাসে তৃতীয় প্রচণ্ডতম। এতে ২০০ জনের বেশি আহত হয়। হতাহতদের বেশির ভাগ নারী ও শিশু। ঝোড়ো বাতাস ও প্রবল বৃষ্টির কারণে কাঁচা ঘরের চালা ও মাটির দেয়াল ভেঙে পড়লে তারা হতাহত হয়।
রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। আবহাওয়া বিভাগ গতকাল সোমবার পেশোয়ারে আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দেয়। প্রদেশের সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ত্রাণ তৎপরতার জন্য মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন সেনা।