পাকিস্তানে তেলবাহী লরি বিস্ফোরণে নিহত ১২৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তেলবাহী লরি বিস্ফোরণে কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। আজ রোববার দেশটির ভাওয়ালপুর শহরে এই বিস্ফারণের ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি ও রয়টার্সের অনলাইনের খবরে জানানো হয়।
পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে জানানো হয়, বিস্ফোরণের পর লরির ফুটো হয়ে যাওয়া ট্যাংক থেকে তেল সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে দমকলকর্মীরা কাজ করছেন।
বিভিন্ন সূত্র বলছে, লরিটি দ্রুতগতিতে চলার সময় উল্টে গিয়ে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঘটনাস্থলে কিছু লোক ধূমপান করায় লরিটি উল্টে যাওয়ার পর আগুন লাগে।