পাকিস্তানে দুই ছেলেসহ জঙ্গিনেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গতকাল মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভির নেতা মালিক ইসহাক নিহত হয়েছেন। একই ঘটনায় তার দুই ছেলে ও ১১ জঙ্গি নিহত হয়। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের ভাষ্য, গত সপ্তাহে ইসহাককে আটক করা হয়। পাঞ্জাবে একটি কয়েদি বহনকারী গাড়িতে থাকাকালে তাঁর সমর্থকেরা তাঁকে ছিনিয়ে নিতে গুলি ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসহাক, তাঁর দুই ছেলে ও ১১ জঙ্গি নিহত হন।
সুন্নিপন্থী লস্কর-ই-জাংভিকে ২০০১ সালে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র ২০০৩ সালে গোষ্ঠীটিকে সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করে।
লস্কর-ই-জাংভির বিরুদ্ধে শিয়াদের ওপর হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করার অভিযোগ রয়েছে।