প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে হিন্দুদের বিবাহ নিবন্ধনের অধিকার দিয়ে নতুন আইন হয়েছে। এ সংক্রান্ত একটি বিল গত সোমবার প্রথমবারের মতো সিন্ধুর প্রাদেশিক আইন পরিষদে পাস হয়। দেশটির ৩০ লাখ হিন্দুধর্মাবলম্বীর অনেকেই এ প্রদেশে বাস করেন। মানবাধিকারকর্মীরা বলেন, এ রকম একটি আইনের অভাবে পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের নারীরা ‘জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ’, অপহরণ ও ধর্ষণের মতো ঘটনার শিকার হচ্ছিলেন। এ ছাড়া, অধিকারবঞ্চিত হচ্ছিলেন হিন্দু বিধবা নারীরা। এত দিন হিন্দুদের বিয়ে নিবন্ধন বা সরকারি স্বীকৃতির জন্য কোনো আইনি কাঠামো ছিল না।
বিবিসি