পাকিস্তানে বাস-ট্যাংকারের সংঘর্ষ, নিহত ৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের সঙ্গে সংঘর্ষের পর আগুন লেগে পুড়ে যাওয়া তেলবাহী ট্যাংকারের মধ্যে মৃতদেহের সন্ধান করছে স্বেচ্ছাসেবকেরা। ছবিটি আজ রোববার পাকিস্তানের করাচি শহরের কাছে সুপার হাইওয়ে থেকে তোলা। ছবি: এএফপি
বাসের সঙ্গে সংঘর্ষের পর আগুন লেগে পুড়ে যাওয়া তেলবাহী ট্যাংকারের মধ্যে মৃতদেহের সন্ধান করছে স্বেচ্ছাসেবকেরা। ছবিটি আজ রোববার পাকিস্তানের করাচি শহরের কাছে সুপার হাইওয়ে থেকে তোলা। ছবি: এএফপি

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে আজ রোববার সকালে নারী ও শিশুসহ কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। 

করাচির জিন্নাহ হাসপাতালের চিকিৎসক সেমি জামালি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৫৭টির বেশি মৃতদেহ পেয়েছি। সেগুলো পুরোপুরি পুড়ে একটির সঙ্গে আরেকটি লেগে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’