পাকিস্তানে ১৯ বাসযাত্রীকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গতকাল শুক্রবার রাতে দুটি বাসের অপহৃত যাত্রীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে অজ্ঞাত জঙ্গিরা। এতে অন্তত ১৯ জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
দ্য ডন পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, গতকাল রাতে প্রদেশের মাসতাং এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় বেলুচিস্তানের পিশিন থেকে করাচিগামী যাত্রীবাহী দুটি বাস অপহরণ করে বন্দুকধারী জঙ্গিরা।
সানাউল্লাহ নামের একজন কর্মকর্তার ভাষ্য, মাসতাংয়ের খাদ কুচায় যাত্রীবাহী বাস দুটি থামায় দুর্বৃত্তরা। এরপর তারা বাস থেকে যাত্রীদের নামিয়ে গুলি করে।
জঙ্গিদের হাতে ২০ জন যাত্রী নিহত হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।