পাকিস্তানে বিমান হামলায় ১১ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আফগান সীমান্ত-সংলগ্ন উপজাতি-অধ্যুষিত এলাকায় বিমান হামলায় ১১ জঙ্গি নিহত হয়েছে। আজ বুধবার দেশটির সেনাবাহিনী এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। 
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, খাইবার জেলার তিরাহ এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই বিমান হামলা চালানো হয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদা ও লস্কর-ই-ইসলামের জঙ্গিরা ওই এলাকায় আশ্রয় নিয়েছে বলে দাবি করছে সেনাবাহিনী।