পাকিস্তানে বিমান হামলায় ৫৭ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের খাইবার অঞ্চলের তিরাহ উপত্যকায় সেনাবাহিনীর পরিচালিত বিমান হামলায় কমপক্ষে ৫৭ জন জঙ্গি নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল অসীম বাজওয়া জঙ্গিদের বিরুদ্ধে বিমানযোগে এই অভিযান চালানোর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

অসীম বাজওয়া জানান, গত মঙ্গলবার পেশোয়ারের স্কুলে তালেবানের হামলায় শিশু শিক্ষার্থীসহ ১৪৫ জন নিহত হওয়ার পর নতুন করে এ অভিযান চালানো হয়। তিনি জানান, এ অভিযান চলবে।

খাইবার অঞ্চলটি পাকিস্তানের কেন্দ্র সরকার পরিচালিত উপজাতি-অধ্যুষিত এলাকা। এ অঞ্চলটি পেশোয়ারের কাছে অবস্থিত।