পাকিস্তানে বিমান হামলায় ২০ 'জঙ্গি' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত অঞ্চলে বিমান হামলায় ২০ ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

আজ শনিবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, উত্তর ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় ওই বিমান হামলা চালানো হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘বিমান হামলায় কমপক্ষে ২০ সন্ত্রাসী নিহত হয়েছে।’
ওই এলাকায় সাংবাদিকদের যাওয়া দুঃসাধ্য। তাই হামলায় কারা ও ঠিক কতজন নিহত হয়েছেন তা পৃথকভাবে নিশ্চিত হওয়া যায়নি।