পাকিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিন্ধু প্রদেশের শিকারপুর জেলার লাখি দার এলাকায় শিয়া মুসলমানদের ইমামবাড়াটি অবস্থিত। জুমার নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। ছবি: এএফপি
সিন্ধু প্রদেশের শিকারপুর জেলার লাখি দার এলাকায় শিয়া মুসলমানদের ইমামবাড়াটি অবস্থিত। জুমার নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। ছবি: এএফপি

পাকিস্তানের সিন্ধু প্রদেশে গতকাল শুক্রবার শিয়া মুসলমানদের মসজিদ ইমামবাড়ায় বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ৬০ জন হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক। 
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রদেশের শিকারপুর জেলার লাখি দার এলাকায় ওই ইমামবাড়াটি অবস্থিত। জুমার নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন বোমা বিস্ফোরিত হয়। 
বিস্ফোরণের প্রচণ্ডতায় ইমামবাড়ার ছাদ ধসে পড়ে। এতে অনেকে চাপা পড়েন। 
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বেরিয়ে যাওয়া সংগঠন জুনদুল্লাহ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।