পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। ছবি: এএফপি
বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। ছবি: এএফপি

পাকিস্তানে লাহোরের ওয়াগা সীমান্ত এলাকায় আজ রোরবার রাতে বোমা হামলায় অন্তত ৫৫ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ৭০ জন।
পুলিশ বলছে এটি আত্মঘাতি বোমা হামলা। জঙ্গি গ্রুপ জানদুল্লাহ এ হামলার দায় স্বীকার করেছে।

লাহোরের পুলিশ প্রধান আমিন ওয়েইনস এরবরাত দিয়ে পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে, ওয়াগা সীমান্তে একটি প্যারেড অনুষ্ঠান দেখে লোকজন যখন ফিরছিল তখন ওই বোমা হামলার ঘটনা ঘটে।

পাঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল মুসতাক সুখেরা জানিয়েছেন, লাহোরের ওয়াগা সীমান্তের কাছে একটি রেঁস্তোরার পাশে বোমার বিস্ফোরণ ঘটে। জায়গাটি একটি তল্লাশি চৌকির পাশে।

পাকিস্তানের ওয়াগা ভারতের অমৃতসরের সীমান্তসংলগ্ন এলাকা। বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নেয়।