পাকিস্তানে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গতকাল মঙ্গলবার রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মাঝারি মাত্রার এ ভূমিকম্পে প্রদেশটির বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এর কেন্দ্র ছিল তাজিকিস্তান সীমান্তের কাছে হিন্দুকুশ পর্বতমালায় ভূগর্ভের ১৪৪ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। নেপালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পর পাকিস্তানে এ ভূমিকম্প ঘটল। ২০১৩ সালে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৫০০ মানুষ প্রাণ হারিয়েছিল।
পিটিআই