প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কয়েকটি অংশ এবং খাইবার পাখতুনখাওয়া এলাকায় গতকাল শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৯। আর উৎপত্তিস্থল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত অঞ্চলে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলছে, রিখটার স্কেলে পাকিস্তানের ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ এবং উৎপত্তিস্থল আফগানিস্তানের জারম এলাকায়। এ বছর পাকিস্তানের উত্তরাঞ্চলে এ নিয়ে তৃতীয় দফা ভূমিকম্প হলো।
ডন