পাকিস্তানে মসজিদ ভবন ধসে নিহত ২৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের লাহোরে গতকাল মঙ্গলবার দারোগাওয়ালা নগরে একটি মসজিদের ভবন ধসে ২৪ জন নিহত হয়েছে। দারোগাওয়ালা শহরতলিতে আসরের নামাজ আদায় করার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় নিম্ন আয়ের মানুষের বাস।
আজ বুধবার এএফপির এক খবরে জানানো হয়, ধসে পড়ার সময় মসজিদটিতে ৩৬ জন মুসল্লি নামাজ আদায় করছিলেন। নিহত ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৩৫ বছর। ধ্বংসস্তূপ থেকে সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসনের প্রধান মোহাম্মদ উসমান বলেন, ১৩ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।
এর আগে ২০১২ সালে লাহোরে একটি ভবন ধসে ২১ জন নিহত হয়।