পাকিস্তানে মালালাবিরোধী দিবস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে একটি গোষ্ঠী গতকাল সোমবার ‘মালালাবিরোধী’ দিবস পালন করেছে।
দ্য হাফিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, বেসরকারি স্কুলের সংগঠন ‘অল পাকিস্তানি প্রাইভেট স্কুলস ফেডারেশন’ এই দিবস পালন করেছে।
সংগঠনটি দিবসটির নাম দিয়েছে ‘আই অ্যাম নট মালালা (আমি মালালা নই)’।
বিতর্কিত লেখক সালমান রুশদিকে সমর্থন করার অভিযোগ তুলে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের নিন্দা জানিয়ে এ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
চলতি বছর যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছে ১৭ বছর বয়সী মালালা।