প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে সম্প্রতি জঙ্গিদের তুলনায় সাধারণ অপরাধীদের মৃত্যুদণ্ডই বেশি কার্যকর করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো জানায়, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত যে ২২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁদের মাত্র ১০ জন সন্ত্রাসী হামলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা বেশ কয়েক বছর স্থগিত ছিল। কিন্তু পেশোয়ারের একটি বিদ্যালয়ে গত বছর তালেবান হামলায় শিক্ষার্থীসহ ১৫০ জন নিহত হওয়ার পর ওই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। এপি