পাকিস্তানে যাচ্ছেন পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস এ বছর পাকিস্তান সফরে যাচ্ছেন। ভ্যাটিকানের পক্ষ থেকে এ কথা জানানো হয় গত বুধবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমন্ত্রণে পোপ এই সফর করবেন। পাকিস্তানের বন্দর ও নৌপরিবহনমন্ত্রী কামরান মাইকেল এবং ধর্ম-বিষয়ক মন্ত্রী সরদার ইউসুফ প্রধানমন্ত্রী নওয়াজের এই আমন্ত্রণ পৌঁছে দেন পোপের কাছে। কামরান মাইকেলের নেতৃত্বে একটি দল গত ২৩ ফেব্রুয়ারি পোপের সঙ্গে দেখা করে। সর্বশেষ ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে পোপ দ্বিতীয় জন পল পাকিস্তান সফর করেছিলেন।

ডন