পাকিস্তানে রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সেনাবাহিনী গতকাল শুক্রবার বলেছে, দেশের চলমান রাজনৈতিক সংকটের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে।
দেশটির আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক অসিম বাজওয়া এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেছেন, সেনাপ্রধান রাহিল শরিফ পরিষ্কারভাবে এ কথা জানিয়ে দিয়েছেন যে দেশের সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনী সমর্থন করে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে প্রায় এক মাস ধরে দেশটিতে বিক্ষোভ করছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)।