পাকিস্তানে সন্ত্রাসীর গুলিতে সাত পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে সাত পুলিশ সদস্য নিহত হয়েছে। এর মধ্যে তিনজন পোলিও টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। গতকাল করাচির ওরাঙ্গিতে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, চারটি মোটরসাইকেলে করে এসে আট বন্দুকধারী প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশের ওপর গুলি চালায়। পরে তারা চারজন পুলিশকে বহনকারী একটি ভ্যানের ওপর হামলা চালায়। হামলায় কোনো টিকাকর্মী হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
হামলাকারীদের তথ্য দিতে পারলে ৫০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।
কাবুলে মৃতের সংখ্যা ৬৪: আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবারের তালেবান হামলায় মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে ৬৪তে উঠেছে। সাম্প্রতিক সময়ে কাবুলে ঘটা সন্ত্রাসী হামলাগুলোর মধ্যে এ হামলাটিই সবচেয়ে প্রাণঘাতী।