পাকিস্তানে সাংবাদিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নেতৃস্থানীয় একজন সাংবাদিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। সাইরিল আলমিদা নামের ওই সাংবাদিক পাকিস্তানের সবচেয়ে পুরোনো ও প্রভাবশালী পত্রিকা ডন-এর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাইরিল আলমিদার লেখা পাকিস্তানের বেসামরিক সরকারের সঙ্গে দেশটির সেনাবাহিনীর দ্বন্দ্ব-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর তাঁর বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা এল।
শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সরকারের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তা সম্প্রতি সেনাবাহিনীকে হুঁশিয়ারি দেন, তারা জঙ্গিদের বিরুদ্ধে কঠোর না হলে তাদের বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে। এই প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কার্যালয় এ পর্যন্ত তিনবার প্রতিবেদনটির সত্যতা প্রত্যাখ্যান করেছে।
গতকাল সাইরিল টুইটারে জানান, সরকারের ‘বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায়’ তাঁর নাম আছে বলে তাঁকে বলা হয়েছে।