পাকিস্তানে সাত জঙ্গির ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে দোষী সাব্যস্ত হওয়ায় আজ মঙ্গলবার সাতজন জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুসারে, গত ডিসেম্বরে মৃত্যুদণ্ডের ওপর ছয় বছরের স্থগিতাদেশ তুলে নেওয়ার পরে এ নিয়ে ১৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
এএফপির খবরে জানানো হয়, গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৫০ জন নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। ওই হামলায় ১৩৪ জন শিশু নিহত হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পাকিস্তান সফরকালে সাত জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। কেরি ইসলামাবাদে জঙ্গি দমনে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন।