পাকিস্তানে স্কুলে হামলাকারীদের ছবি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পেশোয়ার শহরে ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জনকে হত্যাকারী জঙ্গিদের ছবি প্রকাশ করেছে পাকিস্তানের তালেবান। একই সঙ্গে বিবৃতিতে হামলা সঠিক ছিল বলে তারা দাবি করেছে। খবর ইনডিপেনডেেন্টর।
গতকাল বুধবার পাকিস্তানের তালেবান পেশোয়ারে স্কুলে হামলাকারীদের কয়েকটি ছবি প্রকাশ করে। প্রকাশিত সব ছবিতে ছয়-সাতজনকে বন্দুক হাতে বসে বা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একটি ছবিতে সামরিক পোশাক পরা ছয়জনসহ সাতজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবিগুলোতে জঙ্গিদের পেছনে ছিল সাদা ব্যানার। তালেবানের বিবৃতি অনুযায়ী, এসব ছবি পাকিস্তানের উপজাতীয় এলাকায় তোলা।
বিবৃতিতে হামলার সমর্থনে তালেবান বলেছে, পাকিস্তানের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে তাদের ছেলেমেয়ে ও নারীসহ পরিবারের সদস্যদের হত্যা করে আসছে। এ কারণেই হামলার জন্য সামরিক বাহিনী পরিচালিত স্কুল বেছে নেওয়া হয়েছে