পাকিস্তানে ২২ জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী দুটি গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে কমপক্ষে ২২ জন জঙ্গি নিহত হয়েছে। প্রদেশের কহলু ও ডেরা বাগতি জেলায় এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, দেশটির এক সরকারি কর্মকর্তা বলেন, ‘আমরা সশস্ত্র সংঘর্ষের খবর পেয়েছি, কিন্তু হতাহতের সংখ্যাটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। উভয় পক্ষের কমপক্ষে ২২ জঙ্গি নিহত হয়েছে।’
ওই কর্মকর্তা বলেন, প্রাথমিক প্রতিবেদনে এটা নিশ্চিত যে গোষ্ঠী দুটি সংঘর্ষে ভারী ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। এ কারণে উভয় পক্ষে অধিক হতাহত হয়েছে।
কুয়োটার এক সূত্র জানায়, দুটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। গোষ্ঠী দুটি সরকার ও নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সক্রিয়।