পাকিস্তানে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিম্তানের পেশোয়ারের স্কুলে নৃশংস তালেবান হামলায় বর্ষপূর্তির আগে আরও আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাঞ্জাব প্রদেশের বিভিন্ন কারাগারে এসব আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এএফপির খবরে জানানো হয়, গত বছর ১৬ ডিসেম্বর পেশোয়ারে ওই হামলায় নিহত হয় দেড় শতাধিক মানুষ। এর বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী। এর পর দেশটির সরকার ছয় বছর ধরে মৃত্যুদণ্ডের ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কারা-বিষয়ক উপদেষ্টা চৌধুরী আরশাদ সাঈদ এএফপিকে বলেন, মুলতান, বাহাওয়ালপুর ও গুজরাটে দুজন করে এবং আট্টক ও দেরা গাজি খানে একজন করে দণ্ডিত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।