পাকিস্তানের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর গুলিবর্ষণের ঘটনা আমলে নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানিয়েছে পাকিস্তান। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে সেপ্টেম্বর মাসের সভাপতি রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিনকে চিঠিটি দেওয়া হয় গত শুক্রবার। জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধা ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানানোর দাবি জানান। চিঠিতে যুদ্ধবিরতির শর্ত ভাঙার বিশদ বিবরণ দেন মালিহা। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি ও মর্টারের গোলা নিক্ষেপ করা হয় বলে দাবি করে পাকিস্তান।
ডন