পাকিস্তানের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান কোনো দেশ বা কোনো শক্তিকে গণবিধ্বংসী অস্ত্র দেবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ গতকাল মঙ্গলবার এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক প্রস্তাব বাস্তবায়নের ওপর এক সেমিনারে দেওয়া বক্তব্যে সারতাজ বলেন, একটি দায়িত্বশীল পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারি অব্যাহত রাখবে যাতে এসব অস্ত্র অনাকাঙ্ক্ষিত কারও হাতে না পৌঁছায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক দপ্তরের সহযোগিতায় ইসলামাবাদে দুই দিনের এ সেমিনারের আয়োজন করে।
ডন