পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে অযোগ্য নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। আজ শুক্রবার আদালত এই রায় ঘোষণা করেন।

পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠে। ওই অভিযোগের তদন্ত করে যৌথ তদন্ত দল (জেআইটি)। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন। এই প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই রায় দেন।  বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।  

বিস্তারিত আসছে...