প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গতকাল বলেছেন, তাঁর দেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা জানুয়ারি মাসের মাঝামাঝি আয়োজনের জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে। ইসলামাবাদে এ আলোচনা হওয়ার কথা রয়েছে। গতকাল বুধবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়ে সারতাজ আজিজ বলেন, পাকিস্তান এ বিষয়ে ভারতের জবাবের জন্য অপেক্ষা করছে। সৌদি নেতৃত্বাধীন ৩৪ সদস্যের জঙ্গিবিরোধী জোটে যোগ দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান স্বেচ্ছায় এতে যোগ দিয়েছে এবং এতে বাধ্যতামূলক কিছু নেই। এতে পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা আগামী দিনগুলোতে ঠিক হবে বলে জানান সারতাজ। ডন