পাকিস্তানের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় আহত ব্যক্তিদের চিকিৎসাসুবিধা দিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। গত শনিবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এক বিবৃতিতে বলেন, পাকিস্তান কাশ্মীরে চলমান সংঘাতে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে চায়। বিশেষ করে ভারতীয় নিরাপত্তা বাহিনীর পেলেট গান ব্যবহারে যারা আহত হয়েছে তাদেরকে। নওয়াজ বলেন, কাশ্মীরি জনগণকে বিশ্বের সম্ভাব্য সবচেয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে চায় পাকিস্তান। তিনি বলেন, ‘ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে তীব্র মানবিক সংকট আমাদের সেখানকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত সেবা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। সেখানকার স্বাস্থ্যকর্মীদের আহত ব্যক্তিদের পর্যাপ্ত সেবা দিতে দেওয়া হচ্ছে না।