পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয় খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারে জঙ্গি হামলা হওয়া বাচা খান বিশ্ববিদ্যালয় আজ সোমবার খুলেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত ২০ জানুয়ারি চারসাদা শহরের ওই বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জনের বেশি নিহত হন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার হামলাকারীও নিহত হয়।

হতাহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকসভা করছে। এ ছাড়া চারসাদা শহরে শান্তি শোভাযাত্রা বের করার কথা রয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়েছে, হতাহত হওয়া শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আজ ওই বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা। এ ছাড়া হামলার পর চারসাদা শহরে বন্ধ হয়ে যাওয়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও চালু হওয়ার কথা।