পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকারকর্মী সাবিন মেহমুদ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিন মেহমুদ
সাবিন মেহমুদ

পাকিস্তানের বিশিষ্ট নারী মানবাধিকারকর্মী সাবিন মেহমুদ অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে করাচিতে নিজের দাতব্য প্রতিষ্ঠান দ্য সেকেন্ড ফ্লোর (টিটুএফ) থেকে বাসায় যাওয়ার সময় তাঁর ওপর হামলা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাবিন। খবর ডন ও বিবিসির।
ঘটনার দিন পাকিস্তানের গোলযোগপূর্ণ প্রদেশ বেলুচিস্তানের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি আলোচনার আয়োজন করে টিটুএফ। সিন্ধু পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
চলতি মাসের শুরুর দিকে লাহোরের একটি বিশ্ববিদ্যালয়ে বেলুচিস্তান নিয়ে ওই আলোচনা সভাটি হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা আটকে দেয়। এর আগে হত্যার হুমকি পেয়েছিলেন সাবিন।