পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর 'অপহৃত' ছেলে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ‘অপহৃত’ ছেলেকে তিন বছর পর জীবিত উদ্ধার করা হয়েছে। আফগানিস্তানে মার্কিন ও আফগান বাহিনীর যৌথ অভিযানে তাঁকে উদ্ধার করা হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ মঙ্গলবার জানানো হয়। খবর এএফপির।
বিবৃতিতে জানানো হয়, এক যৌথ অভিযানে আফগানিস্তানের গজনি থেকে ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানিকে উদ্ধার করা হয়েছে। তিন বছর আগে আলীকে তালেবান জঙ্গিরা অপহরণ করেছিল বলে সন্দেহ করা হয়।