পাকিস্তানের সুফি শিল্পী গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমজাদ সাবরি
আমজাদ সাবরি

পাকিস্তানের করাচিতে জনপ্রিয় সুফি সংগীতশিল্পী আমজাদ সাবরি গুলিতে নিহত হয়েছেন। আজ বুধবার বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন। খবর বিবিসি অনলাইনের।
স্থানীয় পুলিশ জানায়, দুজন বন্দুকধারী করাচির লিয়াকতাবাদ এলাকায় সাবরির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এখন পর্যন্ত এই হত্যার দায় কেউ স্বীকার করেনি।
সাবরি ভারতীয় উপমহাদেশের প্রথম সারির একজন কাওয়ালি সংগীতশিল্পী ছিলেন। তিনি বিখ্যাত কাওয়ালি সংগীতশিল্পী গোলাম ফরিদ সাবরির ছেলে।
পাকিস্তানে লাখ লাখ ইসলামের সুফি মতবাদের অনুসারী রয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সুফি অনুসারীরা বিভিন্ন হামলার স্বীকার হচ্ছেন।