পাঠ্যক্রমে সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম সংস্কার করবে। এ ছাড়া মাদ্রাসা ও আফগান শরণার্থী শিবিরগুলোর অবস্থান চিহ্নিত করতে মানচিত্র তৈরি করা এবং ‘নিরাপদ নগর’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এ সিদ্ধান্তের কথা জানান। প্রদেশটির সরকার ইতিমধ্যে বিদ্বেষমূলক বক্তৃতা, দেয়াল লিখন ও মসজিদের মাইকের অপব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে। মুখ্যমন্ত্রী শাহবাজ বলেন, সমাজে সহাবস্থান এবং সহনশীলতা ফিরিয়ে আনতে ও মানসিকতা পরিবর্তনে নাটক ও গান রচনাকেও উৎসাহিত করা হবে।
ডন