পাত্রী নির্বাচনে বিলাওয়ালের শর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও দেশটির বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেছেন, তাঁর বিয়ের বিষয়ে অনেক ‘সম্বন্ধ’ আসছে। কিন্তু কোনো মেয়েকেই সব দিক থেকে পছন্দ হচ্ছে না। তিনি বলেছেন, তাঁর বোনেরা যাঁকে ভাইয়ের বউ হিসেবে উপযুক্ত মনে করবেন, তাঁকেই বিয়ে করবেন তিনি। বিলাওয়াল বলেন, ‘তাঁকে (পাত্রী) অবশ্যই আমার বোনদের মন জয় করতে হবে। আর এটা বেশ কঠিন।’ বিলাওয়াল বলেন, যে নারী সফল হবেন, তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন তিনি।