পানিবিদ্যুৎ প্রকল্প স্থগিত রাখতে ভারতকে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীরের ঝিলম ও চেনাব নদীতে কিষাণগঙ্গা ও র্যা টেল পানিবিদ্যুৎ প্রকল্পের কাজ অবিলম্বে স্থগিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের দুটি পার্লামেন্টারি কমিটি। পাকিস্তানের ডন পত্রিকা গতকাল শনিবার এ খবর দিয়েছে।
সিন্ধু নদের পানিচুক্তি নিয়ে ভারত-পাকিস্তান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি সালিসি আদালত গঠন করতে বিশ্বব্যাংকের প্রতি
আহ্বান জানিয়েছেন পাকিস্তানি আইনপ্রণেতারা। তাঁরা বলেছেন, চুক্তির শর্ত অনুযায়ী বিশ্বব্যাংককে অবিলম্বে এ বিষয়ে ভূমিকা নিতে হবে।
ভারতীয় সেনা মুক্তি পাচ্ছেন
এনডিটিভি জানায়, পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতীয় সেনাসদস্য বাবুলাল চৌহানকে মুক্তি দিতে রাজি হয়েছে। তিনি গত সেপ্টেম্বরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় দায়িত্ব পালনের সময় ‘অসাবধানতাবশত’ পাকিস্তাননিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। ভারতীয় সেনারা পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে কথিত সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পর চৌহানকে আটকের খবর প্রকাশ করেছিল পাকিস্তান।