পিআইএ ফ্লাইট অন্য পথে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের লাহোর থেকে লন্ডনের হিথরোগামী পাকিস্তান এয়ারলাইনসের (পিআইএ) একটি উড়োজাহাজকে ঘুরিয়ে দিয়ে কিছু দূরের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। গত মঙ্গলবার বিকেলে একটি ব্রিটিশ যুদ্ধবিমান পিআইএর উড়োজাহাজটিকে ঘিরে ধরে তাকে অন্যত্র অবতরণে বাধ্য করে। একজন যাত্রী বিশৃঙ্খল আচরণ করছেন—অজ্ঞাত লোকের ফোনে পাওয়া এমন ‘ভাসা ভাসা’ খবরের ভিত্তিতে ব্রিটিশ কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। এসেক্স পুলিশ জানায়, এর মধ্যে সন্ত্রাসবাদ বা ছিনতাইয়ের কোনো বিষয় ছিল না। স্ট্যানস্টেড বিমানবন্দরে উড়োজাহাজটির এক আরোহীকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর গোলযোগ করার খবরই ফোনে দেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।