পিটিশন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের ব্যাপারে একটি মামলায় ২০০০ সালের রায় পর্যালোচনার আবেদন দেশটির সুপ্রিম কোর্ট গত সোমবার খারিজ করে দিয়েছেন। খবর ডন–এর।
ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) আইনপ্রণেতা জাফর আলী শাহ ওই রিভিউ পিটিশন করেছিলেন। বিচারপতি সাকিন নিসারের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ ওই পিটিশন খারিজ করেন। ২০০৭ সালের ৩ নভেম্বর মোশাররফের জারি করা জরুরি অবস্থা অসাংবিধানিক ঘোষণা করে সাবেক প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি বেঞ্চ ২০০৯ সালের ৩১ জুলাই এক ঐতিহাসিক রায় দেন। এর পরপরই রিভিউ পিটিশনটি করা হয়েছিল।